https://url-shortener.me/7EW9

 ফেনীতে ঝগড়ার পর স্ত্রীকে হত্যা করলেন স্বামী


style="background-color: white; caret-color: rgb(0, 0, 0); font-family: Rajon; font-size: 16px; text-align: justify;">ফেনীর দাগনভূঞায় মাথায় আঘাত করে সাবিনা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার (১২ জানুয়ারি) সকালে দাগনভূঞা উপজেলার রাজাপুর এলাকায় বাইতুল শরীফ মসজিদ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
ফেনীর দাগনভূঞায় নিহত গৃহবধূকে দেখতে স্থানীয়দের ভিড়।



সম্পূর্ণ নিউজ সময়
১৫ টা ১৬ মিনিট, ১২ জানুয়ারি ২০২৬

ফেনীতে ঝগড়ার পর স্ত্রীকে হত্যা করলেন স্বামী

ফেনীর দাগনভূঞায় মাথায় আঘাত করে সাবিনা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার (১২ জানুয়ারি) সকালে দাগনভূঞা উপজেলার রাজাপুর এলাকায় বাইতুল শরীফ মসজিদ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

ফেনীর দাগনভূঞায় নিহত গৃহবধূকে দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: সময় সংবাদ
ফেনীর দাগনভূঞায় নিহত গৃহবধূকে দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: সময় সংবাদ

আতিয়ার সজল

১ মিনিটে পড়ুন

নিহত গৃহবধূর সাবিনা কুমিল্লার বুড়িচং থানার ইছাপুর দক্ষিণপাড়া গ্রামের মো. মোমেন ও লুতফা বেগমের মেয়ে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক কলহের জেরে স্বামী মোহাম্মদ ফয়সল স্ত্রী সাবিনা আক্তারের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ দিকে নিহতের পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




Comments

Popular posts from this blog

Beautiful flower picture